Site icon CPLUSBD.COM

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭১৬ ডেঙ্গু রোগী

ডেঙ্গু মশা-ফাইল ছবি

এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৭১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এর আগের ২৪ ঘণ্টার চেয়ে ৪৫ জন কম।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭১৬ জন রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৭৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।