নিউজটি শেয়ার করুন

২৫ কোটি টাকা আত্মসাত করা সেই অধ্যক্ষের এমপিও বন্ধ

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: ২৫ কোটি টাকারও বেশি আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে রাজধানীর মিরপুর কলেজের অধ্যক্ষ মো. গোলাম ওয়াদুদের বিরুদ্ধে। সেই সঙ্গে তার নামে পাওয়া গেছে তিনটি ফ্ল্যাটের সন্ধান। তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। তার বেতন বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। অধ্যক্ষের কাছে জানতে চাওয়া হয়েছিল, কেন তার এমপিও স্থায়ীভাবে বাতিল করা হবে না।

দুর্নীতি, তহবিল তছরুপ, অর্থ আত্মসাৎসহ বহু অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মিরপুর কলেজের অধ্যক্ষ মো. গোলাম ওয়াদুদের এমপিও স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। চলতি আগস্ট মাস থেকেই তার এমপিও বন্ধ হচ্ছে। এর আগে তদন্তে অধ্যক্ষের ‘পুকুর চুরির  প্রমাণ পেয়েছিল পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অধ্যক্ষের এমপিও স্থগিত করার নির্দেশনা দিয়েছিল শিক্ষা অধিদপ্তরকে। সে প্রেক্ষিতে অধ্যক্ষের এমপিও স্থগিত হলো।

জানা গেছে, মিরপুর কলেজের অধ্যক্ষ মো. গোলাম ওয়াদুদের বিরুদ্ধে দুর্নীতি, তহবিল তছরুপ, অর্থ আত্মসাৎসহ বহু অনিয়মের অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ), দুদকসহ বিভিন্ন দফতরে অভিযোগ জমা দিয়ে ছিলেন কলেজের শিক্ষকরা। ৩০ জুন তদন্ত কর্মকর্তারা শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন।

অধিদপ্তর সূত্র  জানায়, ডিআইএর তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গত ৮ আগস্ট মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে অধ্যক্ষ মো. গোলাম ওয়াদুদের এমপিও স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়। সে নির্দেশনা অনুসারে অধিদপ্তর তার এমপিও স্থগিত করেছে। গত ১৭ আগস্ট প্রশাসন শাখাকে অধ্যক্ষের এমপিও বন্ধ করতে বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here