Site icon CPLUSBD.COM

২৯ এপ্রিল স্মরণে কক্সবাজারের দোয়া মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজার ব্যুরোঃ ১৯৯১ সালের ভয়াল ২৯ এপ্রিল নিহতদের স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ১নং য়ার্ডে হিলফুল ফুজুল ছাত্র সংসদের উদ্যোগে স্থানীয় বড় মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।

১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আতিকুল্লাহ কোম্পানির সভাপতিত্বে ও ছাত্র সংসদের উপদেষ্টা মোঃ ইউনুস কুতুবীর সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আমিনুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর এম আকতার কামাল আজাদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার ‘র যুগ্ম সম্পাদক হুমায়ুন সিকদার ও এম এজাবতুল্লাহ কুতুবী।

প্রধান অতিথির বক্তব্যে আকতার কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় বসতভিটে হারা ৬০০ পরিবার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছে। ইতোমধ্যে তালিকাভুক্ত হয়েছে ৪৪০৯ টি পরিবার। যাদের পর্যায়ক্রমে নির্মাণাধিন ফ্লাট হস্তান্তর করা হবে। এই উদ্যোগ নদী ভাঙা মানুষগুলোকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে।

তিনি বলেন, কুতুবদিয়ার বসতভিটে হারা আরো চার সহস্রাধিক পরিবার রয়েছে। তাদেরও স্থায়ী ঠিকানা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানাচ্ছি।

এ সময় সংক্ষিপ্ত স্মৃতিচারণে বক্তারা বলেন, ২৯ এপ্রিলের মতো ফের ভয়াবহ ঘুর্ণিঝড়ের আশংকায় উপকূলবাসী। উপকূলের অরক্ষিত বেড়িবাঁধের কারনে প্রতিনিয়ত আতংকে দিন কাটাচ্ছে স্বজন হারা, বসতভিটে হারা অসহায় মানুষগুলো।

তারা টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হলে আগামী বর্ষায় আবারও হাজার হাজার মানুষকে চরম কষ্টে দিনাতিপাত করতে হবে বলে আশংকা প্রকাশ করেন।

এ ব্যাপারে স্থায়ী সমাধানে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।