নিউজটি শেয়ার করুন

২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা

সরকারি কর্ম কমিশন
ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: ৪১তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আজ রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও যুগ্মসচিব নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে সংবাদমাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) প্রকাশ করা হবে।

করোনা মহামারির কারণে কয়েক দফা পিছিয়ে গত ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১ আগস্ট এ বিসিএসের ফল প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন।

এর আগে, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগের কথা বলা হয়। সবচেয়ে বেশি কর্মকর্তা নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সাধারণ শিক্ষায় ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেওয়া হবে। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া পুলিশে ১০০ জন, স্বাস্থ্যে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here