নিউজটি শেয়ার করুন

২ ঘণ্টার ব্যবধানে করোনা উপসর্গে স্বামী-স্ত্রীর মৃত্যু

২ ঘণ্টার ব্যবধানে করোনা উপসর্গে স্বামী-স্ত্রীর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: উপসর্গ নিয়ে চট্টগ্রামে করোনা দুই ঘণ্টার ব্যবধানে বৃদ্ধা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নগরীর বায়েজিদ থানার জালালাবাদের কুলগাঁও এলাকায় নিজ বাড়িতে মঙ্গলবার মারা যান তারা।

কাজী মো. শফি (৭৫) মারা যান বেলা আড়াইটার দিকে। এরপর তার স্ত্রী মমতাজ বেগম (৭০) মারা যান বিকেল সাড়ে পাঁচটার দিকে।

আজ বুধবার (৪ আগস্ট) সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরদেহ দাফন করা হয়।

কাজী মো. শফির গ্রামের বাড়ি বোয়ালখালীর বেঙ্গুরা গ্রামে। নগরীর জালালাবাদের কুলগাঁও এলাকায় বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন তারা।

কাজী মো. শফির ভাতিজা মুহাম্মদ এয়াকুব বলেন, ‘আমার চাচা কয়েক দিন ধরে হালকা জ্বরে আক্রান্ত ছিলেন। চাচার পর চাচীও জ্বরে ভুগছিলেন। তাদের বাসায চিকিৎসা দেওয়া হচ্ছিল। জ্বর কিছুটা কমে আসে। কিন্তু মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আমার চাচার হঠাৎ মারা যান। চাচী মমতাজ বেগমও অসুস্থ ছিলেন। চাচা মারা যাওয়ার পর ভেঙে পড়েন তিনি। বিকেল সাড়ে পাঁচটার দিকে অজ্ঞান হয়ে চাচীও মারা যান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here