নিউজটি শেয়ার করুন

২ টি লালবোট জব্দ, আইন অমান্য করে রাতে সন্দ্বীপ আসায় ২ জনের জরিমানা

সন্দ্বীপ প্রতিনিধি: লকডাউন অমান্য করে রাতের আধারে নদীপথে সন্দ্বীপ প্রবেশ করায় দুই যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার রাতে সন্দ্বীপের গাছুয়া ঘাটে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন এর নেতৃত্বে এই আদালত পরিচালনা করা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা করতে সরকার নদীপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে। সরকারি ঘোষণা অমান্য করে সীতাকুণ্ডের ফকিরহাট ফেরীঘাট থেকে প্রতিদিন যাত্রী পারাপার করা হচ্ছে এমন অভিযোগ উঠলে এলাকাবাসী ও প্রশাসনের ঘাটে পাহারা বসায়।

শুক্রবার সন্ধ্যার পর ৭ জন যাত্রী নিয়ে দুটি লালবোট সীতাকুণ্ডের ফকির হাট ঘাট থেকে সন্দ্বীপের গাছুয়া আসলে স্থানীয়রা তাদের আটক করে প্রশাসনে খবর দেয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে দুই পরিবারের প্রধান ২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। সন্দ্বীপ আসা ৭ জনকে বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ প্রদান করেন। এ

কইসাথে যাত্রী পারাপার করা লালবোট দুটি জব্দ করা হয়েছে। এসময় গাছুয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাহেদ উপস্থিত থেকে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন জানান, সরকারি ঘোষণা অমান্য করে নদীপথে অবৈধভাবে সন্দ্বীপ আসায় দুই পরিবারের ৭ জনকে হোম কোয়ারান্টাইন ও দুই জনকে জরিমানাসহ দুটি লালবোট জব্দ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।