নিউজটি শেয়ার করুন

২ সপ্তাহের জন্যে নির্দিষ্ট কিছু এলাকায় লকডাউন,আজ থেকে পার্কিং ফ্রি দুবাইতে

ইশতিয়াক আসিফ, আমিরাত প্রতিনিধি: সারাবিশ্বে প্রতিনিয়ত এখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ না কেউ প্রতিনিয়ত মারা যাচ্ছে।সংযুক্ত আরব আমিরাত কোভিড 19 বা করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিনিয়ত নানা পদক্ষেপ নিচ্ছে।সেই সাথে স্হানিয় গণমাধ্যমগুলোও নতুন নতুন আইনগুলো সম্পর্কে নতুন নতুন আপডেট দিয়ে সবাইকে সচেতন করতে সবসময় সচেষ্ট রয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে দুবাইয়ের কিছু নির্দিষ্ট জায়গা দুই সপ্তাহের জন্যে লকডাউন করা হয়েছে।

আজ মঙ্গলবার থেকে দুই সপ্তাহের জন্যে দুবাইয়ে ফ্রি পার্কিং ঘোষনা করেছে দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ বা আর টি এ থেকে। আজ থেকে দুই সপ্তাহের জন্য দেরা দুবাইয়ের আল রাস, নাইফ সহ এলাকাগুলো লকডাউনের অন্তর্ভুক্ত হয়েছে।

লকডাউনে অন্তর্ভুক্ত এলাকাগুলির বাসিন্দাদের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা রাষ্ট্রীয়ভাবে দেওয়ার উদ্যোগে গ্রহণ করা হবে। এই পরিকল্পনার মধ্যে দুবাই মেট্রো গ্রিন লাইনের তিনটি স্টেশন আল রাস, পাম দেইরা এবং বানিয়াস স্কয়ায় অস্হায়ীভাবে বন্ধ করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬১১, সুস্হের সংখ্যা ৬১ এবং এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ জন।