নিউজটি শেয়ার করুন

৩য় সিভা মুজিব শতবর্ষ বর্ণমালা উৎসব’২০ সম্পন্ন

শিশুদের বাংলা বর্ণ, ভাষা ও ভাষা আন্দোলনের ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দিতে ‘চিটাগাং ইন্সটিটিউট অফ ভিজুয়াল আর্টস – সিভা’ ও ‘সিভা-ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে সিভার নাসিরাবাদ হাউজিং সোসাইটি ৫ নং রোডে নতুন ক্যাম্পাসে দিনব্যাপী ২২ ফেব্রুয়ারি শনিবার ৩য় বারের মত উদযাপিত হয়েছে ৩য় সিভা মুজিব শতবর্ষ বর্ণমালা উৎসব ২০।

মাতৃভাষায় মনের আবেগ প্রকাশ করতে শিশুদের জন্য ছিল চিত্রাংকন, গল্প লেখা ও আবৃত্তি । এছাড়া রং ও রঙ্গিন কাগজের বর্ণমালার কোলাজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে একটি সর্ববৃহৎ প্রতিকৃতি তৈরি করে শিশুরা।

এতে শিশুদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের ফ্যাকাল্টি শিল্পী রাসেল কান্তি দাশ ও এই সময়ের আলোচিত শিল্পী শ্রীকান্ত আর্চায্য । বর্ণমালা নিয়ে এই উৎসব থেকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সৎ ও মানবিক হয়ে গড়ে উঠবে নতুন প্রজন্ম, এমনটাই বিশ্বাস সিভার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাসান মুরাদ ও পরিচালক নুসরাত জাহান মিশুর ।

অনুষ্ঠান শেষে সন্ধা ৬ টায় এক জমকালো অনুষ্ঠানের মধ্যমে বিজয়ী ১৬ জন ও বিচারকদের বিশেষ বিবেচনায় ১০ জন সহ মোট ২৬ জন সৃষ্টিশীল শিশু শিল্পীকে ক্রেস্ট, বই ও সার্টিফিকেট তুলে দেয়া হয় । শ্রেষ্ঠ সৃষ্ঠিশীল শিশু শিল্পী হিসেবে তিনটি বিভাগে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে প্রদান পুরষ্কার একটি ব্রান্ড নিউ মোবাইল ট্যাব জিতে নেন শিশু শিল্পী প্রাপ্তি । উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও উদ্যোক্তা সৈয়দ রুম্মান আহমদ। এছাড়া অতিথি হিসেবে ছিলেন শিহান রতন তালুকদার প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক, হোনকে সোতোকান কারাতে দো এসোসিয়েশন।