নিউজটি শেয়ার করুন

৩০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের ঘোষণা বিএনপির

৩০ ডিসেম্বর ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করতে চায় বিএনপি। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সমাবেশের কথা জানান।

তিনি বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যান এবং আমাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়ে যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। দুই জায়গার যে কোনো এক জায়গায় আমরা সমাবেশ করব।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।