Site icon CPLUSBD.COM

৩০ লক্ষাধিক টাকার ক্ষতি: রাঙ্গুনিয়ায় ইলেকট্রনিক্স সামগ্রীর গুদামে ভয়াবহ অগ্নিকান্ড

রাঙ্গুনিয়ায় ইলেক্ট্রনিক্স সামগ্রীর গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। এতে আনুমানিক ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসী।

এই ঘটনায় আগুন নিভাতে গিয়ে একজন আহত হয়েছেন।তিনি চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চন্দ্রঘানা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর বলেন, চন্দ্রঘোনার লাক্সারী ইলেকট্রনিক্স পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান রাফী এন্টারপ্রাইজের বনগ্রামস্থ গুদামঘরে মঙ্গলবার রাতে দিকে হঠাৎ আগুন ধরে যায়। মুহুর্তে আগুন পুরা গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামের ভেতর থাকা মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন নেভাতে গিয়ে প্রতিষ্ঠানটির মালিক নেজাম উদ্দিন গুরুতর আহত হন।

অগ্নিকান্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

কাপ্তাই ফায়ার সার্ভিসের টিম লিডার ধিমান বড়ুয়া বলেন, ‘বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।’