সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের একটি বাড়িতে আগুনে ৬ টি ঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার বিকাল আনুমানিক চারটায় ফরিদ সওদাগরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকাল আনুমানিক চারটায় মুছাপুর খন্তার হাটের পশ্চিম পাশে ফরিদ সওদাগরের রান্না ঘরে আগুন লাগে। ফরিদ সওদাগরের ৬ ভাইয়ের ঘর পাশাপাশি লাগোয়া হওয়ায় মূহুর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় প্রায় আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগেই মো.কাশেম, মো.এমলাক, মো.লিটন, মো.ফরিদ উদ্দিন সওদাগর, মো.কাইয়ুম, মো.আবদুর রহমান ও মো.সুমনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে বসতঘর ও মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত আবদুল রহমানের ছেলে মো. জাবেদ জানান, আগুন লাগার পর ঝুঁকি নিয়ে আমি রান্নাঘর গুলো থেকে প্রথম গ্যাসের সিলিন্ডারগুলো সরিয়ে ফেলি। বাড়ির সবগুলো ঘর পাশাপাশি হওয়ায় আগুন কয়েক মিনিটের মধ্যে সবগুলো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আমাদের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন যাযাবরের মত দিন কাটাতে হবে।
খবর পেয়ে সন্দ্বীপ থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।








