Site icon CPLUSBD.COM

৩০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

নগর গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার দুইজন হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার খয়রাতিপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. ফারুক (২৫) ও সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার খোকসাবাড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে মো. সাঈদ (৪২)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার ও ডবলমুরিং থানার ডিটি রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান বলেন, কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার ও ডবলমুরিং থানার ডিটি রোডে পৃথক অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার এলাকা থেকে পিকআপের চাকায় লুকানো ১০ হাজার পিস ইয়াবাসহ মো. ফারুক ও ডবলমুরিং থানার ডিটি রোড এলাকা থেকে ট্রাকে লুকানো ২০ হাজার পিস ইয়াবাসহ মো. সাঈদকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে সংশিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।