সিপ্লাস ডেস্ক: বাকলিয়া থানার চর চাক্তাই এলাকা এবং কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. আরমান হোসেন (২০) ও মো. বাহার (২৮) নামে ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাকলিয়া থানার চর চাক্তাই এলাকা এবং কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারা কক্সবাজার জেলার চকরিয়া খুটাখালী এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে মো. আরমান হোসেন ও চট্টগ্রামের সন্দ্বীপ মুছাপুর এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. বাহার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. আরমান হোসেন (২০) ও মো. বাহার (২৮) নামে ২ জনকে আটক করা হয়েছে।








