৩৬,০০০ পিস ইয়াবা ও ০১টি সিএনজিসহ ০৪ জন গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ।
মঙ্গলবার রাতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ জাহেদুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অংসা থোয়াই মারমা ও পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি’দ্বয়ের নেতৃত্বে বিশেষ টিম চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকা থেকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬,০০০ পিস ইয়াবা, ১টি সিএনজিসহ মোঃ আইয়ুব (৫৫), মোঃ দিদার হোসেন (২৮), তাপস চন্দ্র বাবু (৪৮) ও তাপস সরকার (২২)’দেরকে গ্রেফতার করেন।
গ্রেপ্তার তাপস চন্দ্র এর বাড়ী ফটিকছড়ি উপজেলার ভুজপুরে, মোঃ আইয়ুব এর বাড়ী নাজিরহাট পৌরসভার রশিদা পুকুর পাড় এলাকায়। সে পেশায় একজন সিএনজি চালক। অপর ২ আসামীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
অন্যদিকে গ্রেফতার তাপস চন্দ্র বাবু ত্বরিকত নেতা হিসেবে এলাকায় পরিচিত। তবে সে গত ভূজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্বরিকত থেকে নির্বাচনে অংশ নিয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ সংঘবদ্ধ ইয়াবা পাচার দলের সক্রিয় সদস্য। তাহারা টেকনাফ এলাকা হতে বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে কম মূল্যে ক্রয় করে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয় বলে থানা সুত্রে জানা গেছে।

