নিউজটি শেয়ার করুন

৩ ছাত্রী নিখোঁজ: ৪ শিক্ষক আটক, মাদ্রাসা বন্ধ

৩ ছাত্রী নিখোঁজ: ৪ শিক্ষক আটক, মাদ্রাসা বন্ধ

সিপ্লাস ডেস্ক: জামালপুরের দারুত তাক্বওয়া মহিলা মাদ্রাসার তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় চার শিক্ষককে আটকসহ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে পুলিশ।

জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, সোমবার রাতে পুলিশ এই পদক্ষেপ নেয়।

ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাংলাবাজার এলাকার এই মাদ্রাসার ৯, ১০ ও ১১ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এই ছাত্রীরা নিখোঁজ হওয়ার ঘটনায় সোমবার তাদের স্বজনরা থানায় জিডি করেন।

পুলিশ কর্মকর্তা সুমন মিয়া বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠিত এই মহিলা মাদ্রাসার সরকারি অনুমোদন নেই। এ কারণে মাদ্রাসা বন্ধ করে ছাত্রীদের অবিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। তাছাড়া এ ঘটনায় পুলিশ মাদ্রাসার মুহতামিম মো. আসাদুজ্জামান, সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, রাবেয়া আক্তার ও শুকরিয়া আক্তারকে অটক করেছে। আর নিখোঁজ ছাত্রীদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

তিনি বলেন, মাদ্রাসাটিতে ৭৫ জন শিক্ষার্থীকে আটজন শিক্ষক পাঠদান করাতেন। মাদ্রাসার মুহতামিম মো. আসাদুজ্জামান পরিবার নিয়ে মাদ্রাসার ভেতরে একটি কক্ষে বসবাস করতেন।

আটক আসাদুজ্জামান দাবি করেন, “রোববার ভোরে দ্বিতীয় শ্রেণির এই তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। নামাজের জন্য ডেকে ওঠানোর পর তারা জানালা দিয়ে পালিয়ে যায় তারা। কোনো জানালার গ্রিল নেই। পরে অবিভাবকদের বিষয়টি জানানো হয়।”

আরো পড়তে পারেন:

চমেকের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

সীতাকুণ্ডে মাদার স্টিল শিপ ইয়ার্ডে দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

৩ ছাত্রী নিখোঁজ: ৪ শিক্ষক আটক, মাদ্রাসা বন্ধ

জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

এবার অনশনে বসেছে বাংলাবাজার ঘাটের সাম্পান মাঝিরা

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here