টেকনাফ প্রতিনিধি: টেকনাফে র্যার বিশেষ অভিযান ৩ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা।
আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কক্সবাজার জেলা উখিয়া বালুখালী ৮নং ক্যাম্পের এ ব্লকের মো. ইলিয়াছের ছেলে মো. শফিক (২৫), টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী তুলাতলি গুরাপাড়া ২নং ওয়ার্ডের আবুল কাশেম ছেলে আব্দুল করিম (২২)।
র্যাব-১৫ কক্সবাজার সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে সহকারী পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী তুলাতলি জামে মসজিদ থেকে আনুমানিক দেশ ফুট দক্ষিনে কক্সবাজার-টেকনাফের পাকা রাস্তার পাশে কালবার্টের নিচ দিয়ে ছোট ছড়া দিয়ে পায়ে হেটে কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিক্তিকে র্যাব-১৫ এর একটি দল ভোর সাড়ে ৫টার সময় উক্ত স্থানে পৌছাইলে র্যঅব সদস্যদের উপস্থিত টের পেয়ে তাদের হাতে থাকা দেশীয় লোহার তৈরী কিরিচ ব্যবহার করে পালিয়ে যাওয়ার সময় দুই মাদব ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের হাতে থাকা দুইটি বস্তা উদ্ধার করে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানায়।
তিনি আরো বলেন, ধৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন পলাতক আসামীদের সহযোগীতায় তারা দীর্ঘ যাবত মিয়ানমার থেকে মাদক এনে চেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। উদ্ধার ইয়াবাসহ আটক ব্যক্তিকে মাদক আইনের মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা বলে জানিয়েছেন তিনি।








