নিউজটি শেয়ার করুন

৩ হাজার পরিবারের জন্য ত্রাণের জন্য ৫ লক্ষ টাকা দিলেন ফটিকছড়ি এমপি

ফটিকছড়ি প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে যারা অবস্থান করছেন তাদের মধ্যে যারা অসহায় তাদের ত্রাণ জন্য সরকারি অনুদান ছাড়া নিজের ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ১৪ দলীয় জোট নেতা ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন এর হাতে ৫ লক্ষ টাকা তুলে দেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ শাহিন, জেবুন নাহার মুক্তা ও ত্বরিকত ফেডারেশনের নাজিরহাট পৌরসভার সভাপতি মোঃ শাহজালাল।

উল্লেখ্য, ফটিকছড়ি এমপি ভান্ডারী ডাক্তার সাংবাদিকদের নিরাপত্তার জন্য ৫ লক্ষ টাকার পিপিই এবং সরঞ্জাম দিয়েছেন এবং অসহায়দের ত্রাণের জন্য ৫লক্ষ টাকাসহ ১০ লক্ষ টাকার অনুদান দিয়েছেন।