Site icon CPLUSBD.COM

৪৫ বছরের বর‘র সাথে ১৫ বছরের কিশোরীর বিয়ে, ঠেকিয়ে দিলেন ইউএনও

সীতাকুণ্ডে ইউএনও’র হস্তক্ষেপে দশম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ

ফাইল ছবি

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ি সদররে ৪৫ বছর বয়সী বরের সাথে ১৫ বছর বয়সী কিশোরীর বিয়ের খবর পেয়ে  বাল্যবিয়ে ঠেকিয়ে দিলেন ইউএনও মাহফুজা মতিন

আজ শহরের দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে দেওয়া হচ্ছে এমন খবরে ছুটে যান তিনি। তাৎক্ষণিকভাবে বর মোর্শেদ আলম (৪৫) নামক এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

এসময় ওই কিশোরীর মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় ১৮ বছর বয়সের আগে উক্ত ব্যক্তির সাথে মেয়েকে যোগাযোগ করতে দিবেন না এবং লেখাপড়া করাবেন।