নিউজটি শেয়ার করুন

৪৭ মিনিটেই বাংলাদেশের লড়াই শেষ

ম্যাচের ভাগ্য নিয়ে কৌতূহলের বাকি ছিল না মোটেও। দেখার ছিল কেবল বাংলাদেশ ইনিংস পরাজয় এড়াতে পারে কিনা। পারেনি তারা। কলকাতা টেস্টের তৃতীয় দিনে সকালে ৪৭ মিনিটেই গুটিয়ে গেছে দলটি। হেরেছে ইনিংস ও ৪৬ রানে।