নিউজটি শেয়ার করুন

৪৯ মোবাইলসহ চোর সিন্ডিকেটের ২ সদস্য আটক

চকরিয়া কক্সবাজারের চকরিয়ায় ৪৯টি চোরাই মোবাইল সেটসহ চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। কক্সবাজারের গোয়েন্দা পুলিশের পরির্দশক মানস বড়ুয়া বলেন, গোপন সংবাদের ভিক্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলীর এলাকার ৪নং ওয়ার্ড়ের আবদুল আজিজ ও মনুর আলমের দোকানে অভিযান চালায়।

এসময় তাদের দোকানে রাখা ৪৯টি চোরাই মোবাইল সেটসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। আটককারীরা হলেন- খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার ৪নং ওয়ার্ড়ের নুর মোহাম্মদ ছেলে আবদুল আজিজ (৩০) একই এলাকার লেদু মিয়ার ছেলে মনুর আলম (২১)। চোর সিন্ডিকেটের দুই জনকে আটক করলেও তাদের সাথে থাকা অপর সদস্য পালিয়ে যায়। তিনি হলেন নুর মোহাম্মদের ছেলে আব্দুল হালিম (৩৫)।

ডিবির পুলিশ পরিদর্শক মানস বডুয়া আটককারীদের বরাত দিয়ে বলেন, বিভিন্ন চোর সিন্ডিকেটের সদস্য থেকে মোবাইল কিনে এনে সিরয়িাল নাম্বার পরিবর্তন করে সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধীদের কাছে বিক্রি করা হয়। আটককারীদের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। আদালতে সোপর্দ করা হলে তাদেরকে জেলহাজতের নির্দেশ দেন।