নিউজটি শেয়ার করুন

৪ টি কিশোর গ্যাং বাহিনীর ৭ সদস্য আটক

সিপ্লাস ডেস্ক:  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের সুমন, সম্রাট, হৃদয় ও তুফার বাহিনীর সাত সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো-নাসরুল্যাহ নেহাল, মোরশেদ আলম বাবু, জহির, ইমাম উদ্দিন সাব্বির, তানজিদ মেহরাজ, জাবেদ ও দাইমুল ইসলাম।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।