নিউজটি শেয়ার করুন

৪ ট্রাক অনুমোদনহীন মেডিকেল পণ্য, মেয়াদোত্তীর্ণ কিট জব্দ

সিপ্লাস ডেস্ক: রাজধানীতে তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চার ট্রাক অনুমোদনহীন মেডিকেল পণ্য, করোনাভাইরাস পরীক্ষার মেয়াদোত্তীর্ণ কিট ও রি-এজেন্ট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। করোনাভাইরাস, এইচআইভি ও রক্তসহ সব পরীক্ষার রি-এজেন্ট ছিল সেখানে। অনেকগুলো মেয়াদোত্তীর্ণ, অনেকগুলো টেম্পারিংয়ের মাধ্যমে মেয়াদ বাড়ানো হয়েছে এবং কিছু অনুমোদনহীন।

বনানী ও মোহাম্মদপুরে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে র‌্যাব-২ এসব পণ্য বিক্রি ও বাজারজাতকরণে জড়িত মূল হোতাসহ নয়জনকে গ্রেপ্তারও করেছে।

জড়িত প্রতিষ্ঠানগুলো হলো- বায়োল্যাব ইন্টারন্যাশনাল, হাইটেক হেলথ কেয়ার ও এক্সন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

র‌্যাব-২ এর মিডিয়া অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, চার ট্রাকে প্রায় ১২ টন পণ্য জব্দ করা হয়। করোনাভাইরাস, এইচআইভি ও রক্তসহ সব পরীক্ষার রি-এজেন্ট ছিল সেখানে।

তিনি বলেন, এসবের অনেকগুলো মেয়াদোত্তীর্ণ, অনেকগুলো টেম্পারিংয়ের মাধ্যমে মেয়াদ বাড়ানো হয়েছে এবং কিছু অনুমোদনহীন।