নিউজটি শেয়ার করুন

৪ দশক পর প্রধানমন্ত্রী পেল কিউবা

কিউবায় ৪০ বছর পর প্রথমবার প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল।

বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো ১৯৭৬ সালে প্রধানমন্ত্রীর পদ বাতিল করে দেন। এর পর থেকে দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে কেউ নিয়োগ পাননি।

চলতি বছরই পাস হওয়া নতুন সংবিধান অনুসারে দেশের প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।

তবে সমালোচকরা বলছেন এটি একটি মেকি ঘটনা। কারণ কিউবার কমিউনিস্ট পার্টি এবং দেশটির সেনাবাহিনীই সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে আসছে। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আসলেই তেমন কোনো ক্ষমতা নেই।