নিউজটি শেয়ার করুন

৪ মামলার একটিতে জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

হেলেনা জাহাঙ্গীর আটক: জয়যাত্রা টিভির অফিসে র‍্যাবের অভিযান

সিপ্লাস ডেস্ক: পল্লবী ও গুলশান থানায় মোট চারটি মামলার মধ্যে পল্লবী থানায় দায়ের হওয়া টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছেন ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। তবে এ মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না হেলেনা জাহাঙ্গীরের।

মঙ্গলবার ( ১৭ আগস্ট) ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান জামিনের এ আদেশ দেন।

এ সময় হেলেনা জাহাঙ্গীরের পক্ষে জামিন আবেদন করে শুনানি করেন আইনজীবী শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে দুই হাজার টাকার মুচলেকায় আদালত তার জামিনের আদেশ দেন।

কারামুক্ত হতে হলে তাকে তাকে পল্লবী থানার প্রতারণা মামলা, গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা এবং মাদক মামলায় জামিন পেতে হবে।

গত ২৯ জুলাই গুলশানের বাসা গ্রেপ্তার হওয়া হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী ও গুলশান থানায় মোট চারটি মামলা হয়েছে।

হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে সদস্য ছিলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগেরও উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি।

হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা গ্রুপের কর্ণধার। জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন হেলেনা নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here