নিউজটি শেয়ার করুন

৫৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১

সিপ্লাস ডেস্ক: সাতকানিয়া উপজেলার মাহালিয়া গ্রামের আবুল খায়েরের দোকানের সামনে থেকে ৫৫ হাজার পিস ইয়াবাসহ সুজন চৌধুরী (২৩) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি বাজালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাদল মাস্টার বাড়ির দুলু চৌধুরীর ছেলে।

রোববার (২০ ডিসেম্বর) ভোরে উপজেলার মাহালিয়া গ্রামের আবুল খায়েরের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এবং থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।