নিউজটি শেয়ার করুন

৬ষ্ট দিনের মত লক ডাউনে অচল বান্দরবান

মিঠুন দাশ, বান্দরবান: বান্দরবানের সদর উপজেলাসহ জেলার পাঁচটি উপজেলায় ৬ষ্ট দিনেরমত রেড জোন হিসাবে লক ডাউন কার্যক্রম চলছে। আর এতে প্রায় অচল হয়ে পড়েছে বান্দরবান।

শনিবার (৬জুন) পার্বত্য মন্ত্রী করোনায় আক্রান্ত হবার পর থেকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। জেলা প্রশাসক, এসিল্যান্ড, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অনেকেই আক্রান্ত হন করোনায়। আর এ পরিস্থিতিতে ১০জুন থেকে বান্দরবান জেলা প্রশাসন বান্দরবান সদরসহ জেলার পাঁচটি উপজেলাকে রেড জোন ঘোষণা করে লক ডাউন করে দেয়।

এসব এলাকায় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, চিকিৎসক, মানবিক সহায়তা/ত্রান কার্যক্রম বাস্তবায়ন, জরুরী ঔষধ, চিকিৎসা উপকরণ, কৃষি উপকরণ ও পন্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এদিকে রেড জোন ঘোষিত এলাকাগুলোতে হাট-বাজার, দোকানপাট ও সকল ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। লোকজন চলাচল থাকলেও খুবই সীমিত। জরুরী প্রয়োজন ছাড়া লোকজন বাড়ি থেকে বের হতে তেমন দেখা যাচ্ছেনা।

বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী জানিয়েছেন, বান্দরবানে করোনার সংক্রমনের হার দিনদিন বৃদ্ধি পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঔষদের দোকান ব্যতীত সকল ধরনের দোকান পাট, হাট বাজারকে লকডাউনের আওতায় রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্র আমরা তা শিথিল করার চেষ্টা করবো।