নিউজটি শেয়ার করুন

৬ষ্ঠ আনন্দবাজার ফ্রেন্ডশীপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গ্রামবাংলার এক সময়কার আবালবৃদ্ধ বনিতার জনপ্রিয় খেলা ফুটবল তার হারানো গৌরব কিছু সময়ের জন্য হলেও ফিরে পেয়েছে ৬ষ্ঠ আনন্দবাজার ফ্রেন্ডশীপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায়।

হাজারো দর্শক সমাগমের উপস্হিতিতে আনন্দ বাজার যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠ আনন্দবাজার ফ্রেন্ডশীপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কক্সবাজার চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সাবেদুর রহমান সুমু।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে আনন্দ বাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলা উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের সদস্য রাজিন মাহমুদ চৌধুরী লেলিন ও আমজাদ হোসেনের যৌথ সঞ্চালনায় এবং ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়াহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সাবেক সভাপতি আলী আহসান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জহির উদ্দিন ফরাজি, উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফ মাহমুদ চৌধুরী, ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুল মোনায়েম খান দুলাল, মিরসরাই সচেতন নাগরিক কমিটির সভাপতি জাফর আহম্মদ খোকা প্রমুখ।

টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশীবিদেশী খেলোয়াড়ের সম্নয়নে মোট ৮ টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে মুহুরী প্রজেক্ট অভিনন্দন ক্লাব বনাম ফেনী সদর উপজেলার চর কালিদাস মৎস্য সমিতি।

নির্ধারিত সময়ে খেলা ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ালে ৪-৩ গোলে অভিনন্দন ক্লাব জয় লাভ করে।

সেরা খেলোয়াড় নির্বাচিত হয় অভিনন্দন ক্লাবের মনির।