নিউজটি শেয়ার করুন

৬৮’র বাংলার আহ্বানে সেরা ১০ জন বিজয়ীর মধ্যে চট্টগ্রামের আধিরা

৬৮’র বাংলার আহ্বান! যেখানে আহ্বান করা হয় সম্পূর্ণ বাংলা ভাষায় অন্তত ৬৮ সেকেন্ড কথা বলতে। সারাদেশ থেকে অসংখ্য অংশগ্রহণকারীর মধ্য থেকে বাছাই করা হয় সেরা ১০ জন বিজয়ীকে|
তাদের মধ্যে একজন হলো চট্টগ্রামের মেয়ে হৃদ্দৃতা দাশ আধিরা।
৬৮’র বাংলার আহ্বান এর বাকি ৯ জন বিজয়ী দেশের বিভিন্ন জেলা হতে নির্বাচিত হয়েছে। 
বিজয়ীদের মধ্যে হৃদ্দৃতা দাশ আধিরা সবচেয়ে কমবয়সী।
আধিরার বাবা সুদর্শন মন্টি নগরির একটি ডায়গনস্টিক সেন্টারে প্রধান নির্বাহী এবং মা প্রজ্ঞা পুশন স্কুলের শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন।
চট্টগ্রাম গ্রামার স্কুলের কেজি শ্রেণীতে পড়ছে আধিরা ।