পটিয়া প্রতিনিধিঃ পটিয়াতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের অভিযানে কক্সবাজার হতে ছেড়ে আসা যাত্রীবাহী দুটি বাস মারছা পরিবহন ও স্বাধীন ট্রাভেলস নামের দুটি দূরপাল্লার বাসে পৃথক তল্লাশি চালিয়ে ৬হাজার ৮শত পিচ ইয়াবা সহ ৪ জনকে আটক করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সামনে বিশেষ চৌকি বসিয়ে অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ পটিয়া সার্কেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোর হতে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিশেষ চৌকি বসিয়ে প্রথমে কক্সবাজার হতে ছেড়ে আসা মারছা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে হানিফ খাঁ (৩৯) ও সবুজ মন্ডল (২৯) কে ২৫০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায়। অপর আরেকটি তাও কক্সবাজার হতে ছেড়ে আসা স্বাধীন ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪৩০০ পিস ইয়াবা সহ মোঃ নুর হাকিম(৫০), ও মোঃ আলী (৩৯) কে আটক করে। তাদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ ও রামু উপজেলায়।
আটকৃতদের চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।








