Site icon CPLUSBD.COM

৭নং জিরি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে দোয়া মাহফিল

পটিয়া প্রতিনিধিঃ পটিয়ার মাটি ও মানুষের নেতা জাতীয় সংসদের হুইপ কর্মবীর আলহাজ্ব সামশুল হক চৌধুরী ও জিরি ইউনিয়নের কৃতি সন্তান মীর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মীর আহমদ সওদাগর এবং জিরি ইউনিয়নের আরেক কৃতি সন্তান সুবেদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব লোকমান হাকিম সাহেবের রোগ মুক্তি কামনায় খতমে ইউনুস ও দোয়া মাহফিল বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক পরিচ্ছন্ন ব্যক্তিত্ব মডেল জিরি গড়ার স্বপ্নদ্রষ্টা আলহাজ্ব আবুল কালাম আজাদ (বাবুল) উদ্যোগে জিরি সুবেদার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

শক্রবার বাদে মাগরিব থেকে শুরু করে এশা নামাজের পর মোনাজাতের মধ্যে দিয়ে এই খতমে ইউনুস ও দোয়া মাহফিল শেষ হয়।

মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন জিরি আল জামিয়া আরোবিয়ার সিনিয়র মোহাদ্দেস আলহাজ্ব মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান।

এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জিরি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ