সিপ্লাস ডেস্ক: ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো অনলাইনে প্রশ্নোত্তর পর্ব কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এই ভার্চুয়াল পার্লামেন্ট বাস্তবায়নে ব্যবহৃত হবে অনলাইন ভিডিও কনফারেন্সিং প্লাটফরম ‘জুম’। এর মাধ্যমে সাতশ’ বছরের প্রথা ভাঙছে ব্রিটিশ পার্লামেন্ট। হাউস অব কমন্স কমিশন এসব তথ্য জানিয়েছে। এই অভ‚তপূর্ব পদক্ষেপ করোনাভাইরাস সংকটের সময়ে গণতন্ত্রকে চালিয়ে নেবে বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, মূল ব্রেক্সিট আইনটি নিয়ে বিতর্কের কারণে ব্রিটিশ পার্লামেন্ট চালু রাখতে হবে এবং বাজেটে ব্যবস্থা গ্রহণ করে সরকারকে অর্থবিলটি পাস করতে হবে।
বর্তমান নিয়মের অধীনে ৪০ জন সংসদ সদস্যকে অবশ্যই কোনো ভোট গ্রহণের জন্য কমন্স চেম্বারে উপস্থিত থাকতে হবে। তবে এই জাতীয় পরিবর্তনের ক্ষেত্রে সরকার এবং সংসদ সদস্যদের একমত হওয়া দরকার। পরিবর্তনগুলোর জন্য স্পিকার এবং দলীয় নেতাদের মধ্যে অনানুষ্ঠানিকভাবে সম্মত হতে হবে। শুধু হাউস অব কমন্স নয়, ওয়েলস জাতীয় সংসদ সদস্যরা গত সপ্তাহে ভার্চুয়াল সংসদীয় অধিবেশন চলাকালীন তাদের প্রথম ভোট অনুষ্ঠিত হয়। স্কটল্যান্ডের চারটি বিরোধী দলের নেতারা বৃহস্পতিবার প্রথমবারের মতো একটি অনলাইন বৈঠক করেন।

