নিউজটি শেয়ার করুন

৭০ লাখ টাকার স্বর্ণসহ ঘুমধুমের রিফাত আটক

৭০ লাখ টাকার স্বর্ণসহ ঘুমধুমের রিফাত আটক

বান্দরবান প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে ৭০ লাখ টাকা মূল্যের ৭ টি স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক পাচারকারী মো.রিফাত (২০) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল এলাকার প্রবাস ফেরত আবদূর রশিদের ছেলে।

১৬ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে বজিবি । ধৃত রিফাতের পুরো শরীর তল্লাশী কালে তার কোমড়ে বিশেষ কায়দায় লুকায়িত ৭ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য ৭০ লাখ টাকা।

বিজিবি’র রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি)’র অধিনায়ক মো.ইব্রাহীম ফারুক আটক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়োজিত বিজিবি’র নায়েব সুবেদার মাহমদুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক পাচারকারী চক্রের এক সদস্য ৭ টি স্বর্ণের বার সহ আটক হয়েছে।জিজ্ঞাসাবাদে আটক পাচারকারী স্বীকার করেছে স্বর্ণ গুলো তুমব্রু সীমান্ত থেকে অর্থের বিনিময়ে কিনেছে।

কর-ভ্যাট ফাঁকিতে অবৈধভাবে সীমান্ত দিয়ে বর্ণিত স্বর্ণ চোরাচালানী কাজে জড়িত থাকায় উক্ত চোরাকারবারীকে আটক করতঃ রামু থানায় সোপর্দ করা হয়েছে।তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণগুলো কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, বিজিবির এই কর্মকর্তা।

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here