নিউজটি শেয়ার করুন

৭১ টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি চ বা থুই মার্মা আর নেই

৭১ টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি চ বা থুই মার্মা (৫৫) আমাদের মাঝে আর নেই । দীর্ঘদিন ধরে তিনি কিডনী সমস্যায় ভুগছিলেন। তিনি আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বান্দরবান সুয়ালক ইউনিয়নের আমতলী মার্মা পাড়ার শ্বাশুড় বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার শেষ কৃত্যানুষ্ঠান জেলার সুয়ালক ইউনিয়নের আমতলীতে হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, চবাথুই মার্মা বান্দরবান থানচি উপজেলার হেডম্যান পাড়ায় জন্মগ্রহন করেন । তিনি দৈনিক ভোরের কাগজ থানচি উপজেলা প্রতিনিধি থেকে পত্রিকাটির বান্দরবান জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন। কর্মময় জীবনে বিভিন্ন সময়ে তিনি দৈনিক সকালের খবর, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও সর্বশেষ বিডিনিউজ ২৪ ডটকম ও ৭১ টিভিতে কাজ করতেন ।