নিউজটি শেয়ার করুন

৭ আগস্ট থেকে চসিকের প্রতিটি ওয়ার্ডে দেয়া হবে করোনার টিকা

৭ আগস্ট থেকে চসিকের প্রতিটি ওয়ার্ডে দেয়া হবে করোনার টিকা

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে শনিবার (৭ আগস্ট) থেকে প্রতিদিন ৬০০ ডোজ করে ছয় দিন কোভিড-১৯ টিকা দেয়া হবে।

সোমবার(২ আগস্ট) সকালে থিয়েটার ইনস্টিটিউ চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মর্ডানা (কোভিড ১৯) ভ্যাকসিন গ্রহণ ও প্রয়োগ সম্পর্কিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র মো. রজাউল করিম চৌধুরী এ কথা বলেছেন।

মেয়র বলেন, সরকার সামর্থ্য ও সক্ষমতার সর্বশক্তি দিয়ে কোভিড ১৯ সংক্রমণ রোধে টিকা সর্ব সাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছে। এর আওতায় নগরীতে ১৮ বছরের উর্ধে যোগ্য বা টিকা দিতে আগ্রহী কেউ বাদ পড়বে না।

তিনি বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে তিনটি করে বুথে প্রতিদিন ২০০ করে মোট ৬০০ ডোজ টিকা দয়া হবে। প্রতিটি বুথে ২জন প্রশিক্ষিত ভ্যাক্সিনেটর ও ৩ জন স্বেচ্ছাসেবক থাকবেন। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সিনিয়র সিটিজেন, নিবন্ধনকৃত নাগরিক, আবেদনকৃত নাগরিক ও কাউন্সিলরদের কাছে নিবন্ধনের জন্য আবেদনকারীরা টিকা নিতে পারবেন। সোমবার(২ আগস্ট) থেকে কাউন্সিলরের কাছে সরবরাহ করা ফরমে কেউ আবেদন করতে পারবেন।

চসিক মেয়র বলেন, কোভিড ১৯ সংক্রমণ হারের উর্ধগতির পাশাপাশি ডেঙ্গু ও চিকনগুনিয়ার উপদ্রব দেখা দিয়েছে। তবে এর বিস্তার ঢাকার মতো এখনো প্রকট না হলেও এখন থেকে তা প্রতিরোধে সতর্ক হতে হবে। নগরীর কোথাও বাসা-বাড়ি, খোলা জায়গায় পরিস্কার পানি যাতে না জমতে পারে সে দিকে কাউন্সিলরদের দেখভাল ও তাদারকি করতে হবে।

স্বাস্থ্যবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আক্তার চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চসিকের নির্বাহী কর্মকর্তা মোহাম্দ শহীদুল আলম। সভায় ক্যাম্পেইন প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. সরওয়ার আলম। সভায় ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here