Site icon CPLUSBD.COM

৭ দিনের কোয়ারেন্টাইনে হাজ্বীরাঃ মক্কায় হজ্বের মূল আনুষ্টানিকতা শুরু

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি: চলিত বছরে সৌদি আরবসহ বিশ্বের ১৬০টি দেশের ১০ হাজার হজ্ব পালনের জন্য প্রস্ততির অংশ হিসাবে প্রথম হোম কোয়ারেন্টাইনে থাকার মধ্যেদিয়ে শুরু হল মক্কায় হজ্বের আনুষ্টানিকতা।
মহামারি করোনাভাইরাসের বিস্তাররোধে পবিত্র মক্কায় এক সপ্তাহ হোম কোয়ারেনটাইনে হজব্রত পালনে করতে যাচ্ছে ১০ হাজার মুসল্লি।
৮ জিলহজ পর্যন্ত মক্কায় এসে আরও চারদিন কোয়ারেনটাইনে থাকতে হবে। ৮ জিলহজ বাদ ফজর মুসল্লিরা রওয়ানা হবেন মিনায়। এর মাধ্যমে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। একে একে মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুসল্লিরা।
এ বছর, করোনা মহামারির কারণে কঠোর হয়েছে স্বাস্থ্যবিধি। এর আওতায় প্রত্যেক হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, দেয়া হয়েছে প্রয়োজনীয় ভ্যাকসিন।
এদিকে, গত ১৯ জুলাই ভোর থেকেই মক্কার নির্দিষ্ট এলাকাসহ মিনা, মুজদালিফা ও আরাফাতে প্রবেশ নিষিদ্ধ। অনুমোদনহীন কেউ প্রবেশ করলে দিতে হবে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা। সীমিত আকারের হজ আয়োজনে সৌদি নাগরিকরা ছাড়াও থাকছেন দেশটিতে বসবাসরত আরও ১৬০ দেশের মুসল্লি।
এদিকে হজ্বকে সামনে রেখে নামাজ আদায় করতে বায়তুল্লাহকে সামনের মাসে উন্মুক্ত করে দিতে সম্পূর্ণ প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন হারামাইন কর্তৃপক্ষ।