সাঈদুল রহমান সাকিব: দেখে মনে হতে পারে কোন পাহাড়ের ঝর্ণা থেকে অনাবরত পানি গড়িয়ে পড়ছে।তবে তা ভেবে থাকলে ভুল হতে এটি কোন পাহাড়ি ঝর্ণা নয় এটি ওয়াসার ফাইপ ফেটে বের হওয়া পানির দৃশ্য।
নগরীর অলংকার মোড়ে ওয়াসার পাইপলাইন ফেটে এভাবে পানি পড়ছে দীর্ঘদিন। যেখানে অপচয় হচ্ছে হাজার হাজার মেট্রিক টন পানি।
সরেজমিন দেখা যায়, সোমবার (১৩ সেপ্টেম্বর) অলংকার মোড়ের এস আলম গ্রুপের পেট্রল পাম্পের সামনে দিনের পর দিন পানি পড়ছে।
ঝরনার মতো পড়তে থাকা পানি দেখতে অনেক মানুষ ভিড় জমাচ্ছেন। আবার অনেকই গোসল করছে, কাপড় গাড়ি ধোয়ার কাজ করছে অনেকে।
এবিষয়ে ঢাকা থেকে চট্টগ্রামে আসা দূরপাল্লার বাসের চালক রমিজ উদ্দিন বলেন, বেশ কিছু দিন ধরে দেখছি এখানে ওয়াসার পানি নালায় পড়ছে তাই আমার দূর দূরান্ত থেকে এসে এখানে পানি পেয়ে গোসল করছি, কাপড় ধোয়ার কাজে, গাড়ী ধোয়ার জন্য ব্যবহার করছি। তবে এটা সঠিক ব্যবহার নয়। এতটাকার পানি এভাবে অপচয় করা ঠিক নয়। কর্তৃপক্ষের উচিত এগুলো তদারকি করে পানি পড়া বন্ধ করা।
স্থানীয় বাসিন্দা আরাফাত হোসেন বলেন, পাইপ ফেটে ওয়াসার পানি অপচয় হলেও দেখার কেউ নেই। অথচ অনেক এলাকায় ওয়াসার পানি পাওয়া যাচ্ছে না। তিনি পানির অপচয় রোধে ওয়াসা কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান।
পথচারী রাজিব মিয়া বলেন, পাইপলাইন ফেটে পানি রাস্তায় জমে যাচ্ছে। এতে সড়কে দীর্ঘদিন পানি জমে থেকে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে এতে দূর্ঘটনার আশংকা আছে প্রতিনিয়ত।
এদিকে নগরে চলছে তীব্র পানি সংকট। অনেক এলাকায় দীর্ঘদিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত পানি দিতে পারছে না ওয়াসা। ইতোমধ্যে হালিশহর, পতেঙ্গাসহ অনেক এলাকায় পানির জন্য আহাজারি করেছেন ওয়াসার গ্রাহকরা।
এভাবে পানির অপচয় না করে সঠিকভাবে পানি সরবরাহ করলে চট্টগ্রামে পানির চাহিদা দূর হবে বলে মনে করছে সচেতন মহল।
বিস্তারিত ভিডিওতে…
আরো পড়তে পারেন:
চমেকের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে মাদার স্টিল শিপ ইয়ার্ডে দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত
৩ ছাত্রী নিখোঁজ: ৪ শিক্ষক আটক, মাদ্রাসা বন্ধ
জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
এবার অনশনে বসেছে বাংলাবাজার ঘাটের সাম্পান মাঝিরা








