সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।
গ্রেফতার দুই জন হলেন, ছালেহ আহাম্মদ প্রকাশ জাহাঙ্গীর আলম ও মো. ইউনুস নবী সোহেল।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট সংলগ্ন এলাকা থেকে সাত হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়ে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

