ফেনী প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিন থানাধীন লামপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৬ বোতল বিদেশী মদ ও ১ ক্যান বিয়ারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৭।
শুক্রবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন, মোঃ শাহ আলম, পিতা- মৃত মফিজার রহমান, গ্রাম- চর কুড়িগ্রাম, থানা ও জেলা- কুড়িগ্রাম এ/পি কমলপুর, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লা, এবং মোঃ ওমর ফারুক, পিতা- মৃত হারিছ মিয়া, গ্রাম- কমলপুর, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লা।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মো: নুরুল আবছার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন ০৬ নং পূর্ব জোরকানন ইউপি লামপুর চৌমুহনী সাকিনস্থ মোবারক স্টোর এর সামনে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করছে উক্ত তথ্যের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান চালানোর সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ শাহ আলম ও মোঃ ওমর ফারুক কে আটক করে।
এ সময় তাদের তল্লাশী করে হেফাজতে থাকা ২টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৮৬ বোতল বিদেশী মদ এবং ১ ক্যান বিদেশী বিয়ার উদ্ধারসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য (বিদেশী মদ, বিয়ার) কুমিল্লা ও ফেনীসহ আশেপাশের জেলাগুলোতে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসতেছে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৪ হাজার টাকা।

