নিউজটি শেয়ার করুন

৮ বছর পর মূল আসামি গ্রেফতার

আদালত প্রতিবেদক: দীর্ঘ ৮ (আট) বছর পর আলোচিত ঠিকাদার সাগর হত্যাচেষ্টা মামলার পলাতক মুল আসামি জমির হোসেন প্রকাশ জমিরকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। ১৬ আগস্ট সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
নিশ্চিত করেছেন ডবলমুৱিং থানার আদালত সেরেস্তা।
আটক জমির হোসেন (৩৬) হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি পূর্বপাড়া বিল্লাল মিয়ার বাড়ির মৃত আনোয়ার আলীর ছেলে।
আদালত সুত্রে জানা যায়, সাগর নামক এক ঠিকদারের কাছ থেকে দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায়, ২০১৪ সালে আগ্রাবাদ সিজিএস ভবনের অফিস থেকে বাসায় ফেরার পথে জমির ও তার সহযোগীদের নিয়ে সাগরকে আগ্রাবাদ সিজিএস কলোনীর এফ-৩ টাইপ বিল্ডিংয়ের পেছনে বল্লার মাঠে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারধর করে।
এ সময় তারা ধারালো কিরিচ, পেরেকযুক্ত কাঠের বাটাম, লোহার রড দিয়ে সাগরকে আঘাত করে। এতে সাগর গুরুতর আহত হলে তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে এই ঘটনায় আদালতে মামলা হত্যা চেষ্টা মামলা হয়।
এতোদিন জমিরসহ তার সহযোগীরা পলাতক ছিল। জমিরকে আটকের পর আদালতে আনার পর তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এই ব্যাপারে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আলোচিত ঠিকাদার সাগর হত্যা চেষ্টায় আদালতে দায়েরকৃত এক মামলায় আগে থেকে পলাতক আসামী জমিরকে গত ১৪ আগস্ট শনিবার রাতে নগরীর হালিশহর থানার ছোটপোল ইসলামিয়া ব্রিকফিল্ড এলাকা থেকে আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here