নিউজটি শেয়ার করুন

৮ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে আজ

সিপ্লাস ডেস্ক: জাপান থেকে আসছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় ১৪ লাখ ডোজ টিকা।

এর মধ্যে আজ শনিবার আসছে সাত লাখ ৮১ হাজার এবং আগামী বুধবার দেশে পৌঁছাবে বাকি ছয় লাখের কিছু বেশি টিকা।

এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ও লাইন ডিরেক্টর এমএনসিএন্ডএইচ ডা. শামসুল হক ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমে জানান, আজ শনিবার বিকাল ৩টা ১৫ মিনিটে দেশে পৌঁছাবে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা ।

টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমসহ অন্য কর্মকর্তারা ।

এ ছাড়া আগামী ৪ আগস্ট একই স্থানে ও একই সময়ে দেশে আসবে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে পরবর্তী অর্থাৎ তৃতীয় চালানের ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা ।

২৪ জুলাই দেশে পৌঁছায় কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান সরকারের উপহার দেওয়া দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ।

সে সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, আগামী ১ মাসের মধ্যে জাপান থেকে বাংলাদেশে আসবে আরও প্রায় ২৮ লাখ টিকা।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ঘোষণা দিয়েছেন ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here