সিপ্লাস ডেস্ক: রাজধানীর ভাটারার বাগানবাড়ি এলাকার একটি আটতলা ভবনের চারতলার কার্নিশ থেকে এক কিশোরী গ্রিল কেটে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।
রবিবার ( ১ আগস্ট) রাত ৮টার দিকে তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, ভাটারার বাগানবাড়ি আটতলা ভবনের সামনে পরিবারের সঙ্গে বাস করে ওই কিশোরী। সে ওই ভবনের নিচতলা থেকে চারতলা পর্যন্ত উঠে যায়। ভবনটির এক বাসিন্দা তাকে দেখে উদ্ধারের জন্য আশপাশের লোকজনকে খবর দেন। তখন তাকে উদ্ধারের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার করেন।
বারিধারা ফায়ার সার্ভিস কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদুজ্জামান বলেন, একটি আটতলা ভবনের চারতলার কার্নিশে এক কিশোরী আটকে আছে এমন খবর ৯৯৯-এ থেকে পেয়ে তারা উদ্ধার অভিযানে যান। তখন ওই ভবনে ঢুকে ভেতরের দিক থেকে গ্রিল কেটে কিশোরীকে উদ্ধার করি। তবে ওই কিশোরী মানসিকভাবে কিছুটা অসুস্থ।

