৯ দিনে ও খোঁজ মিলেনি পেকুয়া থেকে নিখোঁজ শিশু শাকেরের।
গত ১৫ ই মার্চ পেকুয়া বাজারের চায়ের দোকানে কাজ করার জন্য বাড়ি থেকে আসলে আর কোন প্রকার হদিস মেলেনি তার।
ফলে দিন যতই বাড়ছে তার পরিবারের দিন কাটছে ততই অনিশ্চিয়তায়।
নিখোঁজ শিশু পেকুয়া সদরের ভোলাইয়া ঘোনা এলাকার হেফাজ উদ্দিনের পুত্র।
হেফাজ উদ্দিন বলেন, আমার ছেলে গত ১৫ তারিখ পেকুয়া বাজারের গিয়াস উদ্দিনের চায়ের দোকানে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও তার কোন প্রকার হদিস পাননি বলে জানান তিনি। এব্যাপারে তিনি পেকুয়া থানায় সাধারণ ডায়েরী করবেন বলে জানান। যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি শাকেরকে দেখে থাকেন তাহলে নিম্মোক্ত নাম্বারে জানানোর জন্য অনুরোধ জানান তিনি।
নাম্বারগুলো হল ০১৮৮-৬৪৭২৭৪৪৫, ০১৮১৬-১৫২৪৯৯। ।








