নিউজটি শেয়ার করুন

৯ মাসে কুয়েত থেকে দেশে ফেরত ২৫০০ বাংলাদেশি

কুয়েতের দৈনিক আল কাবাস জানিয়েছে , কুয়েত থেকে চলতি বছরে ৯ মাসে ১৮ হাজার প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়েছে দেশটির সরকার এর মধ্যে ২৫০০ বাংলাদেশিও রয়েছে।

নির্বাসনে পাঠানো প্রথম তালিকায় ইন্ডিয়া ৫০০০ ও বাংলাদেশ ২৫০০, মিশরি ২২০০, নেপালি ২১০০, ইথোপিয়ান ১৭০০, সুরিয়ান ১৪০০, ফিলিপাইন ১২০০ ও অন্যান্য দেশের ১৯০০ (আরবিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান, আমেরিকান) সর্বমোট ১৮ হাজারের মধ্যে ১২ হাজার পুরুষ ও ৬ হাজার মহিলা রয়েছে।

সুত্র উল্লেখ করেছেন যে, নির্বাসনে পাঠানো অনেক প্রবাসীদের মধ্যে হেপাটাইটিস ও এইডস আক্রান্তের লক্ষণও ছিল।