নিউজটি শেয়ার করুন

‘‌কাপ্তাইয়ে অ. পুলিশ সুপার জুনায়েদ: পণ্যদ্রব্যের কৃত্তিম সংকট সৃষ্টি করলে নেওয়া হবে আইনী ব্যবস্থা

কাপ্তাইয়ের বিভিন্ন বাজারে পণ্যদ্রব্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। করোনা ভাইরাসকে কেন্দ্র করে যদি কোন অসাধু ব্যবসায়ী পণ্যদ্রব্যের কৃত্তিম সংকট সৃষ্টির চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারী দিয়েছেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউছার।

কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় শনিবার (২১ মার্চ) সকালে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, মজুতদারি প্রতিরোধকল্পে কার্যক্রম পরিচালনা অভিযানে এমন কথা বলেন তিনি। এসময় যে সমস্ত বাড়িতে হোম কোয়ারেইন্টাইনের প্রক্রিয়া চলমান আছে তার বাইরে সচেতনতা মূলক নোঁটিশ টাঙানো হয় এবং সচেতনতার লক্ষ্যে মাইকিং, লিপলেট বিতরণ, সাবান/হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার প্রচারণাও চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউছার, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন, কাপ্তাই ফাঁড়ি ইনচার্জ আতাউল হক, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি সাধারণ সম্পাদক মো. এমরানুল হক সহ আরও অনেকে।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউছার আরও বলেন, নভেল করোনা ভাইরাস আক্রান্ত দেশসমূহ থেকে ফেরত আশা প্রবাসীদের ১৪দিন নিজ গৃহে অবস্থান করতে হবে।

হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকতে হবে, তিন ফুট দুরত্ব বজায় রেখে কথা বলতে হবে, এছাড়া হাঁচি, কাঁশি দেওয়ার সময় টিস্যু ও রুমাল ব্যবহার করা এবং বিদেশ ফেরত কোন ব্যক্তি বাহিরে চলা ফেরা করলে জরুরী ভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ৯৯৯ এ কল করতে বলেন তিনি।