Site icon CPLUSBD.COM

ইন্দোনেশিয়া-মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

সিপ্লাস ডেস্ক: মালয়েশিয়া ও তার নিকটতম প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

একই সময়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেও ৬ দশমিক ৬ মাত্রার ভূমীকম্প রেকর্ড করা হয়েছে।

কুয়ালালামপুর ও সুমাত্রায় একই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন।

ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে ভূমির ১০ কিলোমিটর গভীর এলাকা থেকে উৎপত্তি হয়েছে এই ভূমিকম্পের। তবে এই ভূমিকম্পটির ফলে এখন পর্যন্ত সুনামি বা জলোচ্ছাস প্রবণতা দেখা যায়নি বলে জানিয়েছেন তারা।

এসব ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ক তথ্য এখনও জানা যায়নি।