নিউজটি শেয়ার করুন

হালিশহরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হালিশহরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সিপ্লাস প্রতিবেদক: নগরীর হালিশহরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে।

নিহতের নাম নজরুল ইসলাম (২৫)।

মঙ্গলবার (২২ ‍জুন) সকাল ১০টার দিকে বিশ্বরোডে স্কেভেটার চালানোর সময় দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নজরুল ইসলামকে  বেলা সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে  ভর্তি  দেন। এরপর সেখানে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি সন্দ্বীপে।