নিউজটি শেয়ার করুন

তালেবানদের সব পোস্ট সরিয়ে দিচ্ছে ফেসবুক, বাংলাদেশেও সতর্ক করছে সমর্থনকারীদের পোস্টে

তালেবানদের সব পোস্ট সরিয়ে দিচ্ছে ফেসবুক

সিপ্লাস ডেস্ক: আফগানিস্থানের তালেবান একটি সন্ত্রাসী সংগঠন মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফলে তাদের সব পোস্ট ও সমর্থনকারী মন্তব্য এই প্ল্যাটফর্মে নিষিদ্ধ করে ডিলিট করে দিয়েছে এবং দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আফগানের আইটি বিশেষজ্ঞদের একটি দলকে দায়িত্ব দিয়েছেন, যারা এই সংক্রান্ত সব পোস্ট পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে। বাংলাদেশেও তালেবানদের সমর্থনে যারা বারবার পোষ্ট দিচ্ছে তাদের কে ফেসবুক থেকে সতর্ক করা হচ্ছে।

এই নীতি ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলেও  জানিয়েছে।

বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত হয়েছে ফেসবুক, যোগাযোগের জন্য তালেবান হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোনও একাউন্ট দেখতে পায়, তাহলে তারা ব্যবস্থা নেবে।

নিজেদের প্ল্যাটফর্মে তালেবান বিষয়ক তথ্যের বিষয়ে কোনও ব্যবস্থা না নেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছে টুইটার ও ইউটিউবও। সূত্র: বিবিসি। তারাও ব্যবস্থা নিতে যাচ্ছে শিগগির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here