নিউজটি শেয়ার করুন

রাউজানের সুমন দে তায়কোয়ানডো ফেডারেশনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

সুমন দে

সিপ্লাস প্রতিবেদক: বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন অ্যাডহক কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠক রাউজানের কৃতি সন্তান সুমন দে।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব মােঃ মাসুদ করিম স্বাক্ষরিত ৬ (ছয়) মাসের জন্য ঘোষিত ২৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটিতে তিনি জায়গা করে নেন।

উল্লেখ্য, ক্রীড়া সংগঠক সুমন দে অ্যামেচার বক্সিং ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর।

গত বছরে সুমন দে এর নেতৃত্বে বাংলাদেশ তায়কোয়ান্ডাে দল কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে একাধিক পদক জয় করেন। তায়কোয়ান্ডােতে অবদানের জন্য বিশেষ সম্মাননাও লাভ করেন।

প্রসঙ্গত, জাতীয় ক্রীড়া পরিষদের আইন ২০১৮ এর ২১ ধারায় বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ৬ (ছয়) মাসের জন্য অ্যাডহক কার্যনির্বাহী ঘোষিত কমিটিতে সভাপতি কাজী মাের্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক হিসাবে মাহমুদুল ইসলাম রানাকে নির্বাচিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here