নগরীর বহদ্দারহাট ও অলংকার মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে ২৯হাজার ৩০০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক দুইজন হলেন- কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (৩২) ও নারায়নগঞ্জের মৃত মো. আনোয়ারের ছেলে হারুন অর রশিদ(৪৩)।
এদের মধ্যে জসিম উদ্দিন সিরাজকে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে ১৯ হাজার ৫৭৫ পিস ইয়াবাসহ ও হারুনর রশিদকে অলংকার মোড়ের স্টার লাইন পরিবহণের একটি বাস থেকে ৯হাজার ৭২৫পিস ইয়াবাসহ আটক করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন। হারুন স্টার লাইন পরিবহণের সুপারভাইজার বলেও জানায় র্যাব।








