Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক দুই

নগরীর  বহদ্দারহাট ও অলংকার মোড়  এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে ২৯হাজার ৩০০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের আটকের বিষয়টি জানানো হয় র‌্যাব-৭ এর পক্ষ থেকে।

আটক দুইজন হলেন-  কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (৩২) ও নারায়নগঞ্জের মৃত মো. আনোয়ারের ছেলে হারুন অর রশিদ(৪৩)।

এদের মধ্যে জসিম উদ্দিন সিরাজকে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে ১৯ হাজার ৫৭৫ পিস ইয়াবাসহ ও হারুনর রশিদকে  অলংকার মোড়ের স্টার লাইন পরিবহণের একটি বাস থেকে ৯হাজার ৭২৫পিস  ইয়াবাসহ আটক করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন। হারুন স্টার লাইন পরিবহণের সুপারভাইজার বলেও জানায় র‌্যাব।